১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো।

উত্তর: ১৮৫৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে কলকাতার দমদম (ও ব্যারাকপুর) সেনাছাউনিতে এনফিল্ড রাইফেলের টোটায় গরু ও শূকরের চর্বি ব্যবহারের গুজব ছড়ায়, যা অনেকাংশে সত্যি ছিল। বলা হতে থাকে, যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে নাকি গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। ওই টোটাগুলি রাইফেলে ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। এর ফলে সিপাহীদের মধ্যে সিপাহী বাহিনীর বিদ্রোহ শুরু হয়।

Please Do Not Enter Any Span Link in The Comment Box

Previous Post Next Post

نموذج الاتصال